আর্জেন্টিনার কোচিং করতে চান না স্ক্যালোনি!

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১১:৪৭আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১২:১৭

ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে বিশ্বকাপ জয়ের পর চলমান বিশ্বকাপ বাছাই পর্বেও ধারাবাহিকতা ধরে রেখেছে তার দল। তাতে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার হারের তিক্তস্বাদ পেয়েছে ব্রাজিল। শিষ্যদের ঐতিহাসিক কীর্তিতে উজ্জীবিত থাকার কথা স্ক্যালোনির। কিন্তু ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ এমন ইঙ্গিত দিয়েছেন যা ভাবেনি কেউ। মারাকানা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

সংবাদ সম্মেলনে কোনও প্রশ্ন না নিয়েই শুরুতে তিনি বলতে থাকেন, ‘আর্জেন্টিনার এমন কোচের প্রয়োজন, যার সব ধরনের সম্ভাব্য প্রেরণা বিদ্যমান আছে এবং ভালো... আমার এখানেই বল থামিয়ে দিয়ে ভাবা প্রয়োজন। কারণ এখন আমাকে অনেক কিছু ভাবতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘এই খেলোয়াড়রা কোচিং স্টাফদের অনেক কিছু দিয়েছে। এবং আমারও অনেক ভাবা প্রয়োজন যে তাদের জন্য কী করতে পারবো।’

সরাসরি বিদায়ের কথা স্পষ্ট করে বলেননি স্ক্যালোনি। কিছুটা ধোঁয়াশা রেখে বলেছেন, ‘এটা আসলে বিদায় বা অন্য কিছু নয়। কিন্তু আমাকে ভাবতে হবে। কারণ প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। ফলে এভাবে অগ্রসর হতে থাকা এবং জয় অব্যাহত রাখা জটিল।’

তিনি জানিয়েছেন এ বিষয়ে আর্জেন্টিনার ফুটবল প্রধানের সঙ্গে কথা বলবেন, ‘আসলে এই খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। ফলে আমাকে বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। পরে খেলোয়াড় ও এফএ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো।’

৪৫ বছর বয়সী স্ক্যালোনি কোচের দায়িত্ব নেন ২০১৮ সালে। তার অধীনে ২০২১ সালে কোপা আমেরিকা জেতে মেসিররা। যা ছিল ১৯৮৬ সালের পর তাদের বড় ট্রফি। এর পর তো তারই অধীনে গত বছর তৃতীয় বিশ্বকাপও ঘরে তুলেছে। 

স্ক্যালোনির এমন মন্তব্যের পর আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো বলেছেন, ‘আমরা আশা রাখি এবং নিশ্চিত স্ক্যালোনি কোচিং চালিয়ে যাবেন। অবশ্য তিনি এখনও ড্রেসিং রুমে বিষয়টা নিয়ে কথা বলেননি। তবে আমরা তাকে রাজি করাতে চেষ্টা করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী