তেজগাঁও রেলস্টেশনে পড়ে ছিলেন সাবেক তারকা ফুটবলার মহসিন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ১২:১৮আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৬:৫২

প্রায় দুই দিন নিখোঁজের পর অবশেষে জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিনকে খুঁজে পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁও রেলস্টেশন জিআরপি পুলিশ তাকে খুঁজে পেয়ে রিকশায় বাসায় পাঠিয়ে দেয়। সকালেই ঠিকানা অনুযায়ী রিকশাচালক মহসিনকে বাসায় পৌঁছে দিয়েছেন। তার ছোট ভাই কোহিনুর ইসলাম পিন্টু বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসিনকে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়েরিসহ (জিডি) বাসা সংলগ্ন এলাকায় পোস্টারিং করা হয়েছিল। সেই সূত্রে হয়তো কেউ মহসিনকে চিনতে পেরেছেন বলে মনে করছেন ভাই পিন্টু। তার ভাষ্য, ‘মহসিন কীভাবে তেজগাঁও রেলস্টেশনে গেলো, বোধগম্য হচ্ছে না। ওর পুরো শরীর ধুলোবালুতে একাকার। ওখানেই মনে হয় পড়ে ছিল। জিআরপি পুলিশ আমাকে ফোন করেছিল। ওরাই রিকশায় করে বাসায় পাঠায়। বাসায় আসার পর ওকে জিজ্ঞেস করে কোনও সদুত্তর পাইনি। এসে শুধু বলেছে ক্ষুধা পেয়েছে। এখন গোসল করিয়ে খাওয়ানোর পর ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে।’

জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিন এমনিতে মানসিকভাবে অসুস্থ। সবসময় মালিবাগের আয়েশা কমপ্লেক্সের বাসায় পরিবারের অন্য সদস্যদের চোখে চোখে থাকতেন। মঙ্গলবার (৫ মার্চ) হঠাৎ করেই সবার নজর এড়িয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ৮০ ও ৯০-এর দশকে আবাহনী-মোহামেডানে খেলা একসময়ের স্টাইলিশ গোলকিপার মহসিনকে না পেয়ে মঙ্গলবারই তার ছোট ভাই কোহিনুর ইসলাম পিন্টু রমনা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।  
 
কানাডা থেকে ফিরে ঢাকার বাসায় দিনাতিপাত করছিলেন মহসিন। কিছু দিন আগেও চিকিৎসার অভাবে মহসিনের খারাপ অবস্থা হয়েছিল। ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও সেরে ওঠেননি তিনি।

আরও পড়ুন:

সাবেক তারকা গোলকিপার মহসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

/টিএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি