‘কী করবো, আমাদের শক্তি এতটুকুই’, আবাহনীর হারে বললেন ম্যানেজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ১৯:২০আপডেট : ১৪ মে ২০২৪, ১৯:২৩

প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে বসুন্ধরা কিংসের বিপক্ষে দারুণ খেলে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল আবাহনী লিমিটেড। যদিও জিততে পারেনি। প্রত্যাশা ছিল দিন কয়েকের ব্যবধানে ফেডারেশন কাপের সেমিফাইনালে এমন লড়াকু পারফরম্যান্স দেখা যাবে।  কিন্তু সমর্থকদের আশায় গুঁড়ে বালি। অনেকটাই একপেশে ম্যাচ খেলে কিংস ৩-০ গোলে আবাহনীকে হারিয়ে আবার ফাইনালে জায়গা করে নিয়েছে। এমন হারের পর সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্টরা সবাই হতাশ।

আকাশী-নীল জার্সিধারীদের ম্যানেজার ও সাবেক তারকা ফুটবলার কাজী নজরুল ইসলাম ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কী করবো বলুন। আমাদের শক্তি এতটুকুই। এরচেয়ে আমরা বেশি ভালো খেলতে পারি না!'

আজ গোপালগঞ্জের মাঠে প্রথমার্ধে আবাহনী যা একটু লড়াই করেছিল, বিরতির পর সেই ধারা থাকেনি। ওয়াশিংটন-কর্নেলিয়াসরা পারেনি গোল শোধ দিতে।

দলের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি এই অবস্থায় কী বলবেন? চোখের সামনে দলের করুণ অবস্থা। নজরুল তাই বলছিলেন, 'বড় ম্যাচে বিদেশি খেলোয়াড়েরা জ্বলে উঠতে পারছে না। ওদের বিদেশিরা কেমন খেলছে, আর আমাদেরগুলো দেখুন। পার্থক্য তো মাঠেই পরিষ্কার। যতই খেলার আগে যেটাই বলি না কেন, কিছুতেই কিছু হচ্ছে না। কোচ কী বলবে? সেও হতাশ।'

আবাহনীর সামনে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ। সবকটি জিতলে রানার্সআপ হওয়ার সুযোগ আছে। নজরুল আশা করছেন, সামনে তিন ম্যাচ জিতে অন্তত রানার্সআপ হওয়ার জন্য খেলতে হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী