ওলমো-কেইন পারেননি গোল করতে, গোল্ডেন বুট ৬ জনের

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ০৪:০৩ আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:০৩

ইউরো ইতিহাসে কোনও সময় একজনের বেশি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পাননি। গোল সমান হলেও অন্য বিষয় বিবেচনায় এনে একজনকে দেওয়া হয়েছে এই পুরস্কার। চলতি ইউরোতে ঘটলো অভূতপূর্ব ঘটনা। একসঙ্গে ৬ জন পেলেন গোল্ডেন বুট।

৩ গোল নিয়ে গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, স্পেনের ড্যানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার মিকাতুদাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ। অথচ ফাইনালে খেলতে নামায় কেইন ও ওলমোর সুযোগ ছিল এককভাবে গোল্ডেন বুট জেতার। কিন্তু পারেননি তারা।

পূর্বের আসর থেকে নিয়মের পরিবর্তনে গোল্ডেন বুট ভাগাভাগি করতে হচ্ছে ৬ জনকে!

২০১২ সালের পর এত কম ব্যক্তিগত গোলের নজির দেখা গেলো। সেবার স্পেনের ফার্নান্দো তোরেস, জার্মানির মারিও গোমেজ ও রাশিয়ার অ্যালান জাগোয়েভরা তিন গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন। তাদের মধ্যে তোরেসকে গোল্ডেন বুটের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তিনজনের সমান স্কোর হওয়ায় তখন বিবেচনায় নেওয়া হয় সবচেয়ে কম মিনিট খেলার বিষয়টিকে। সেই সুবাদে বিজয়ী হন তোরেস। 

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি