দুই ম্যাচ খেলতে পারবেন না মেসি 

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১১:০৮ আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:২৯

কোপা আমেরিকায় ফাইনালে পাওয়া চোটটা বিপদের কারণ হয়েছে লিওনেল মেসির। আপাতত মেজর লিগ সকারে ইন্টার মায়ামির আসন্ন দুটি ম্যাচ তিনি খেলতে পারছেন না। কবে নাগাদ ফিরতে পারবেন সেটাও জানাতে পারেননি মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো। 

বুধবার ঘরের মাঠে মায়ামি মুখোমুখি হচ্ছে টরোন্টো এফসির। শনিবার শিকাগো ফায়ারের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচ। এই দুই ম্যাচেই মেসি খেলতে পারবেন না বলে জানিয়েছেন মার্টিনো, ‘তার অবস্থা গুরুতর কতটা সেটা আগে নির্ধারণ করতে হবে। সেজন্য আরও কিছু পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তার পর ফলাফলের অপেক্ষা।’

৩৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা কোপার ফাইনালের দিনই গুরুতর চোট পেয়েছেন। ৬৪ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান তিনি। পরে ক্যামেরা তার দিকে গেলে দেখা গেছে, গোড়ালি ফুলে গেছে তার। মেসি অবশ্য তার পর নিজের সার্বিক অবস্থার কথা জানিয়ে ইনস্টাগ্রামে বলেছেন, ‘কোপা আমেরিকা শেষ এবং সবার প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাকে অনেক বার্তা পাঠানো ও শুভকামনার জন্য। আমি ভালো আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আশা করছি খুব শিগগিরই মাঠে নামতে পারবো, যেটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। আমি আনন্দিত, ভীষণ আনন্দিত; কারণ বিশেষ করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারায় এবং ফিদে (দি মারিয়া) আরেকটি শিরোপা জিতে বিদায় বলতে পারায়।’

মেজর লিগ সকারে ২৩ ম্যাচে ১৪ জয় আর ৫ ড্রয়ে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে সিনসিনাটি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
সর্বশেষ খবর
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন