২০০২ সালের পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ জিতেছে ইপসউইচ

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:২১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬

ঘরের মাঠ পোর্টম্যান রোডে প্রায় ২৩ বছর প্রিমিয়ার লিগের ম্যাচ জেতা হয়নি ইপসউইচের। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হয়েছে গতকাল চেলসিকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে  তারা। তাতে অপ্রত্যাশিত পরাজয়ে শিরোপা পথে আরও একবার ধাক্কা খেলো চেলসি। 

শুরুতে ১২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ডেলাপ। তারপর ৫৩ মিনিটে সাবেক চেলসি খেলোয়াড় হাচিনসন দারুণ ফিনিশিংয়ে এনে দেন দ্বিতীয় গোল। তাতে দারুণ জয়ে বছর শেষ করেছে তারা। 

পরাজয়ের ফলে সর্বশেষ তিন ম্যাচে মাত্র একটি পয়েন্টই আদায় করতে পেরেছে চেলসি। এখন অবস্থান করছে চার নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে তারা। ম্যাচও খেলেছে একটি বেশি।

পুরো ম্যাচে হতাশ করেছে চেলসি। কাঙ্ক্ষিত গোল আর পায়নি। হোয়াও ফেলিক্স ২৪ মিনিটে জালে বল পাঠিয়েছিলেন। দীর্ঘ ভার রিভিউর পর সেটা বাতিল হয় অফসাইডে। কোল পালমারের দুটি চেষ্টা আঘাত করে ক্রসবারে। তাছাড়া প্রথমার্ধের শেষ দিকে তাকে রুখে দেওয়ার কীর্তি দেখান ইপসইউচ গোলকিপার।

ঘরের মাঠে ২০০২ সালের পর প্রিমিয়ার লিগের ম্যাচ জিতেছে ইপসউইচ। গোল করে উচ্ছ্বসিত হাচিনসন বলেছেন, ‘ইতিহাস লিখতে পারা দারুণ ব্যাপার। ঘরের মাঠে অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছি।’
 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি