মেয়েদের ম্যারাথনে সোনা সিফান হাসানের 

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ১৬:৩৪আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৬:৩৪

টোকিও অলিম্পিকে মেয়েদের ৫ হাজার ও ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেও এবার প্যারিসে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি সিফান হাসান। চলতি আসরে দুটি ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ। মেয়েদের ম্যারাথনে অবশ্য ঠিকই সাফল্য তুলে নিয়েছেন ইথিওপিয়ান বংশোদ্ভুত এই ডাচ অ্যাথলেট। অলিম্পিকে রেকর্ড গড়ে জিতেছেন সোনা। সময় নিয়েছেন ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড। 

সিফান টোকিও অলিম্পিকে দুটি সোনা জিতলেও তার পদক ছিল মোট তিনটি (৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা, ১৫০০ মিটারে ব্রোঞ্জ)। এই আসরে একটি সোনা জিতলেও পদক সংখ্যা থাকলো একই। তবে নারী অ্যাথলেট হিসেবে একটা কীর্তি গড়া হয়ে গেছে তার। দূর পাল্লার দৌড়ে অলিম্পিক ইতিহাসে ৫ হাজার, ১০ হাজার মিটার ও ম্যারাথনে সোনা জেতা প্রথম নারী তিনি।   

ইভেন্টে আসেফা ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। আর কেনিয়ান হেলেন ওবিরি জিতেছেন ব্রোঞ্জ। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড। 

অভিষেকে লন্ডন ম্যারাথন জেতা হাসান নিজেও বিশ্বাস করতে পারছেন না তিনি অলিম্পিক ম্যারাথনেও সোনা জিতেছেন, ‘লন্ডন ম্যারাথনে অনেক খুশি ছিলাম। কিন্তু আজ তার চেয়েও বেশি খুশি। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি অলিম্পিক ম্যারাথন চ্যাম্পিয়ন।’

/এফআইআর/       
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা