নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তহবিল ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৬, ১৫:৫৬আপডেট : ১২ জুন ২০২৬, ১৮:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে (এমওইউ) ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোতে আরোপিত নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্রটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ে করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার বাইরে রাখা হয়েছে।

বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে মেহর জানায়, সমঝোতা স্মারকের আওতায় ইরান ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের জব্দ করা তহবিল ছাড় করতে হবে এবং দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও দিতে হবে।

মেহরের প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে অতিরিক্ত আলোচনা হবে। তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তাদের সমর্থনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে না।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত এই খসড়া এখনও ইরানের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পায়নি।

/এএস/এমওএফ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১২ জুন ২০২৬, ১৫:৫৬
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তহবিল ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
সম্পর্কিত
শুক্রবারই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নিশ্চিত করলো সুইজারল্যান্ড
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা