হরমুজ খুলছে, উঠছে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৬, ০৮:৫৯আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:৫৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই এর সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির মধ্যে এই চুক্তিটি এখন ‘সম্পন্ন’ বলে জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তিটি এখন সম্পন্ন। সবাইকে অভিনন্দন!

একইসঙ্গে যুদ্ধের সময় ইরানের অবরুদ্ধ করে রাখা বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমি এতদ্বারা হরমুজ প্রণালি টোলমুক্তভাবে খুলে দেওয়ার সম্পূর্ণ অনুমোদন দিচ্ছি। তবে ট্রাম্পের এই পোস্ট থেকে এটি স্পষ্ট নয় যে, ইরান কোনও ধরনের টোল বা শুল্ক ছাড়াই এই প্রণালি দিয়ে নৌযান চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে কি না।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত

হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌঅবরোধেরও অবসান ঘটবে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেছেন, একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিচ্ছি। বিশ্বের জাহাজগুলো, আপনাদের ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন!

এর আগে চুক্তির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার ঘোষণায় লিখেছিলেন, এই চুক্তির আওতায় ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার লেবানন সংঘাতের যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্প তার বিবৃতিতে লেবানন সংঘাতের বিষয়ে কোনও উল্লেখ করেননি।

উল্লেখ্য এই চুক্তির বিষয়ে চলমান কোনও আলোচনা বা মধ্যস্থতায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
উগান্ডায় নেতানিয়াহুর ভাইয়ের ভাস্কর্য উন্মোচন
কী, কেন, কীভাবেসেউতা যে কারণে ইউরোপের অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবিতে ছাত্রদলের মিছিল
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবিতে ছাত্রদলের মিছিল
বিচার বিভাগের গুণমান অন্যতম প্রধান অর্থনৈতিক সূচক: সাবেক প্রধান বিচারপতি
বিচার বিভাগের গুণমান অন্যতম প্রধান অর্থনৈতিক সূচক: সাবেক প্রধান বিচারপতি
র‍্যাবের ‘আয়নাঘর’: ২৯ কক্ষ, ৭ ‘ডেথ সেলসহ’ আরও নতুন যেসব তথ্য উঠে এলো
র‍্যাবের ‘আয়নাঘর’: ২৯ কক্ষ, ৭ ‘ডেথ সেলসহ’ আরও নতুন যেসব তথ্য উঠে এলো
অবশেষে যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
অবশেষে যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে