যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৬, ০৯:৫৯ আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:৫৯

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তি’ প্রতিষ্ঠা করেছে এবং এই চুক্তির মাধ্যমে পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

ট্রাম্প জানান, আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির এই চুক্তিটি স্বাক্ষরিত হবে এবং সেদিন থেকেই হরমুজ প্রণালি খুলে দেওয়া শুরু হবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই দুর্দান্ত চুক্তিটি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে। অনেক প্রেসিডেন্টই ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং আমার আগে সবাই ব্যর্থ হয়েছেন। এই অঞ্চলের নেতারা প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছেন, যিনি তাদের প্রকৃত শান্তি অর্জনে সহায়তা করতে পারেন।

আরও পড়ুন: হরমুজ খুলছে, উঠছে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ: ট্রাম্প

তিনি আরও বলেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর মাইন অপসারণের উদ্দেশ্যে প্রণালিটি খুলে দেওয়া হবে। এর মাধ্যমে এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য আবারও উভয় প্রান্ত দিয়ে তেল প্রবাহিত হবে!

উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে ইরান। তবে ট্রাম্প মাইন অপসারণের কথা বললেও, ওই প্রণালিতে আসলেই কোনও মাইন স্থাপন করা হয়েছে কি না সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত

এদিকে এই চুক্তির আলোচনা বা মধ্যস্থতায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি, যার শর্তাবলী নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্ধারিত যুদ্ধকালীন লক্ষ্যগুলোর কোনোটিই পূরণ করতে পারেনি।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো