মিনাবের শিশুরা আমাদের দেখছে: মার্কিনদের সঙ্গে বৈঠকের আগে গালিবাফের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক 
২১ জুন ২০২৬, ১০:৩১আপডেট : ২১ জুন ২০২৬, ১০:৩২

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের অবসানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার কারিগরি আলোচনা শুরু হওয়ার আগে আবারও মিনাব স্কুলে হামলায় নিহত শিশুদের প্রসঙ্গ সামনে এনেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় মিনাবের নিহত শিশুদের আত্মত্যাগ তার চিন্তার কেন্দ্রে থাকবে।

শনিবার সুইজারল্যান্ডে আলোচনার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, মিনাবের নিহত শিশু এবং ইরানের অন্যান্য শহীদগণ দেশের নেতৃত্বের প্রতিটি সিদ্ধান্তের নীরব সাক্ষী।

তিনি লেখেন, আমি মনে করি, মিনাবের নিষ্পাপ শিশুরা এবং প্রিয় ইরানের সকল শহীদ আমার প্রতিটি কাজ ও আচরণ পর্যবেক্ষণ করছে। আল্লাহ না করুন, আমি যেন কখনও নিষ্পাপ শহীদ ও ইরানের জনগণের কাছে লজ্জিত না হই।

তার পোস্টে মিনাব১৬৮ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়, যা ঘটনাটির নিহতদের স্মরণে ইরানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধি দল জুরিখে পৌঁছেছে। চলতি বছরের শুরুতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বৈরিতা কমাতে সহায়ক হওয়া চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন এগিয়ে নিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি,শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি বাঘেরি, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির চেয়ারম্যান হামিদ বোর্দে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উপমন্ত্রী ও কূটনৈতিক কর্মকর্তা।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২১ জুন ২০২৬, ১০:৩১
মিনাবের শিশুরা আমাদের দেখছে: মার্কিনদের সঙ্গে বৈঠকের আগে গালিবাফের বার্তা
সম্পর্কিত
যুদ্ধ থামলেও কমছে না উত্তেজনা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ শিক্ষার্থী
সর্বশেষ খবর
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা