নেতানিয়াহুকে ‘যোদ্ধা প্রধানমন্ত্রী’ বলে প্রশংসা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
২০ জুন ২০২৬, ১৬:২৮ আপডেট : ২০ জুন ২০২৬, ১৬:২৮

লেবাননে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে বারবার সমালোচনার পর এবার সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মূলত নেতানিয়াহুর সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের স্পষ্ট প্রয়াস হিসেবেই ট্রাম্পের এই মন্তব্য। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

শুক্রবার কাতারের উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ান উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে খুব ভালোভাবে লড়াই করেছি এবং ইসরায়েলের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের উপসাগরীয় মিত্ররা ‘আমাদের সঙ্গে লড়াই করেছে’। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে ‘যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন।

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, তাকে কৃতিত্ব দেওয়া উচিত। আমরা সত্যিই ইসরায়েলের মিলে কঠোর লড়াই করেছি।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মধ্যকার যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে এবং ৬০ দিনের আলোচনা শুরু করতে একটি সমঝোতা স্মারকে সই করতে সম্মত হয়েছে, যা ইসরায়েলের মধ্যে চরম উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির