আমার ক্ষমতার কোনও সীমাবদ্ধতা নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুন ২০২৬, ১৫:৩৮আপডেট : ১৯ জুন ২০২৬, ১৫:৩৮

ইরান যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা প্রয়োগের সীমাবদ্ধতাকে প্রকাশ করে দিয়েছে এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি এখনও বিশ্বাস করেন তার ক্ষমতার ‘কোনও সীমাবদ্ধতা নেই’।

ইরান যুদ্ধের শুরুতে ট্রাম্প ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটে একটি সীমিত সমঝোতা স্মারকের  মাধ্যমে। অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক ক্যাপুটোকে ট্রাম্প জানান, যুদ্ধ যাতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় রূপ না নেয়, সে কারণেই তিনি ওই চুক্তিতে পৌঁছান।

তবে এই অভিজ্ঞতা তাকে নমনীয় করেছে এমন ধারণা তিনি নাকচ করে দেন। যুদ্ধ থেকে নিজের ক্ষমতার সীমা সম্পর্কে কী শিখেছেন জানতে চাইলে ট্রাম্প বলেন, এখানে কোনও সীমাবদ্ধতা নেই। আমি এখনও তেমন কোনও শিক্ষা পাইনি। আমি জানি সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।

ট্রাম্প দাবি করেন,  আমরা তাদের সামরিকভাবে পুরোপুরি পরাজিত করেছি। এমনকি তার মতে, সমঝোতা স্মারকটিও সম্ভবত নিঃশর্ত আত্মসমর্পণ।

যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রমাণ দিয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, এমন অবরোধ আর কে দিতে পারত? আমি নৌ অবরোধ দিয়েছিলাম, যেখানে একটি জাহাজও পার হতে পারেনি। কেউ কেউ চেষ্টা করেছিল, কিন্তু তা বেশিক্ষণ টেকেনি।

তবে সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, চুক্তি না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান না নেওয়ার সমালোচনার জবাবে তিনি বলেন, আমি আরও কঠোর হতে পারতাম যদি আরও দুই বা তিন সপ্তাহ বোমাবর্ষণ চালিয়ে যেতাম। কিন্তু তাতে কী হতো? হরমুজ প্রণালি খোলা থাকত না।

তার ভাষায়, মাসের পর মাস তেল পাওয়া যেত না। যতক্ষণ বোমা পড়ত, প্রণালিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকত। পরে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণ হতে পারে।

সূত্র: অ্যাক্সিওস

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
ইনফান্তিনোকে সরালে ভয়াবহ ভুল হবে: ট্রাম্প
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
সড়ক থেকে রান্নাঘর, সবখানে গ্যাসের জন্য হাহাকার
সড়ক থেকে রান্নাঘর, সবখানে গ্যাসের জন্য হাহাকার
মুসিয়ালার ট্রান্সফার নিউজ করে বিপদে সাংবাদিক, পুলিশের হাতে আটক!
মুসিয়ালার ট্রান্সফার নিউজ করে বিপদে সাংবাদিক, পুলিশের হাতে আটক!
 ইব্রাহিমের গোলে মুরাসকে হারিয়ে ফর্টিসের ইতিহাস
 ইব্রাহিমের গোলে মুরাসকে হারিয়ে ফর্টিসের ইতিহাস
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো