হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ এপ্রিল ২০২১, ১৩:২১আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৪:৩৯

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহারকে র‌্যাব আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমল হাসান ফারুকী। বুধবার (২৮ এপ্রিল) নিজ নামে খোলা ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন তিনি।

ওই স্ট্যাটাসে ফারুকী লিখেন, ‘ইন্নালিল্লাহ! শায়খ মুফতি হারুন ইজহার হাফিঃ কে র‌্যাব তুলে নিয়ে গেছে। আল্লাহ তায়ালা হেফাজত করুন।’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম র‌্যাব-৭ এর হেফাজতে আছেন হারুন ইজহার। তার বিরুদ্ধে মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে। কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা পরে জানানো সম্ভব হবে।

লালখান বাজার মাদ্রাসা সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ১২টার দিকে ওই মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজহারকে আটক করা হয়।

আরও পড়ুন- 

শাপলা চত্বরের সহিংসতায় ‘নেতৃত্বদানকারী’ হেফাজত নেতা গ্রেফতার

হেফাজতের ৩১৩ জন অর্থদাতা চিহ্নিত

‘পুলিশ কর্মকর্তার অনুরোধে বায়তুল মোকাররমে গিয়েছিলাম’

ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল

পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মামুনুল হকের যোগাযোগ: পুলিশ

হেফাজতের তাণ্ডবে বিএনপি ও পাকিস্তানি গোয়েন্দারা অর্থ দিয়েছে: তথ্যমন্ত্রী

‘বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর পরিকল্পনা ছিল হেফাজতের’

/আরটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি