নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের মামলার তদন্তভার পিবিআইতে

ফেনী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১১:০০ আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:০১

বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামিরা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নির্যাতন ও পর্নোগ্রাফি মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর)  রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দুটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। এর আগে মামলা দুটি বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ তদন্ত করেছিলেন।

এ মামলায় বৃহস্পতিবার আসামি আব্দুর রহিম ও স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে রিমান্ড শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়িতে আসেন। বিষয়টি দেখতে পান স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে অনৈতিক কাজ করার অভিযোগ আনে। পরে তারা তাকে মারধর করে ও নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

ওই ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলুসহ আট আসামি রিমান্ডে রয়েছে।

আরও পড়ুন-

নোয়াখালীতে নারী নির্যাতন: ভিডিও সরানোসহ যেসব নির্দেশনা দিলেন হাইকোর্ট

‘নোয়াখালীর সেই নারীকে আগেও দুইবার ধর্ষণ করেছে দেলোয়ার’ 

সরকার দায় এড়াতে পারে না: ওবায়দুল কাদের

বাদল ৭ দিন ও ইউপি সদস্য সোহাগ ২ দিনের রিমান্ডে

দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

দেলোয়ারের মাছের খামার থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার

যেভাবে দেলোয়ার-বাদলকে গ্রেফতার করে র‌্যাব

গৃহবধূ নির্যাতন: দুই আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার গ্রেফতার

অস্ত্র মামলায় দেলোয়ার দুই দিনের রিমান্ডে

‘দেলোয়ার বাহিনীর মতো সব বাহিনীকে আইনের আওতায় আনা হবে’

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: জেলায় জেলায় প্রতিবাদ, মানববন্ধন

গৃহবধূ নির্যাতন: দুই আসামি রিমান্ডে

গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ

কোনও আইনজীবী আসামিদের পক্ষ নেননি

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, নেই দেলোয়ারের নাম

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধ নির্যাতন: বাদল, কালামদের খুঁজছে পুলিশ

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন, গ্রেফতার ১

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি