করতোয়ায় নৌকাডুবি: পঞ্চম দিনের উদ্ধার অভিযান চলছে

পঞ্চগড় প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে পঞ্চম দিনের অভিযান শুরু হয়েছে। সকাল ৬টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করেন। পরে স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেন। এদিন এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

এর আগে, বুধবার চতুর্থ দিনে উদ্ধার মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্রের তথ্য মতে, নিখোঁজ রয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় এ খবর নিশ্চিত করেন।

উদ্ধারকৃতদের মধ্যে বোদা উপজেলায় ৪৬ জন, দেবীগঞ্জ উপজেলায় ১৭ জন, আটোয়ারী উপজেলায় ২ জন, পঞ্চগড় সদর উপজেলায় একজন এবং ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩ জন। এসব মৃত ব্যক্তির মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩০ জন এবং শিশু ২১।

নিখোঁজ তিন জন হলেন– দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী।

এদিকে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শনসহ মৃতদের আর্থিক সহায়তা দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি আসবেন। তিনি প্রত্যেক মৃতের স্বজনদের কাছে ৫০ হাজার টাকার চেক বিতরণ করবেন বলে জেলা তথ্য ও সহায়তা কেন্দ্র সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:

বিয়ের দেড় মাসেই হিমালয়-বন্যার চির বিচ্ছেদ

একসঙ্গে এত লাশ কখনও দেখেনি মাড়েয়া গ্রামের মানুষ

ঘরে ১০ মাস বয়সী সন্তান, আঙিনায় স্বামীর লাশ

নৌকাডুবির দায় কার?

করতোয়ার পাড় থেকে শ্মশান ঘাট, লাশ আর লাশ

‘মায়ের পর বাবাও ফিরলেন, তবে লাশ হয়ে’

যে কারণে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবি

অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাডুবি: তদন্ত কমিটির প্রধান

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের