মেহেরপুরের দুই আসনে জামায়াত প্রার্থীরা বিজয়ী

মেহেরপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি ভোটকেন্দ্রের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজ উদ্দীন আহমেদ খান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়েছেন। অন্যদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ অরুণ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট। ১৮ হাজার ৬০৫ ভোট বেশি পেয়েছেন তাজ উদ্দীন।

মেহেরপুর-২ গাংনী আসনে মোট ৯০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৯৪ হাজার ১৬৮ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট। এ আসনে ৮ হাজার ৪৭৯ ভোট বেশি পেয়েছেন নাজমুল হুদা।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এসব ফলাফল কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা শিগগিরই করা হবে।

নির্বাচন উপলক্ষে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মেহেরপুর জেলায় মোট ভোটার ৫ লাখ ৮৭ হাজার। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, মেহেরপুর-১ আসন ও গাংনী-২ আসনে ৭০% ভোট পড়েছে।

/এমএএ/এমওএফ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৯
মেহেরপুরের দুই আসনে জামায়াত প্রার্থীরা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
সম্পর্কিত
১১ দলের লালদিঘীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ