টাঙ্গাইলের ৮ আসনের সাতটিতে বিএনপি ও একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতেই বিএনপির প্রার্থী এবং একটিতে ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক এ ফল ঘোষণা করেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম এক লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৬০ হাজার ৫০৬ ভোট এবং ‘না’ ভোট ৯২ হাজার ৮৭৮টি পড়েছে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু প্রার্থী এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৬২ হাজার ৬০ ভোট এবং ‘না’ ভোট ৭৪ হাজার ৮৭৫টি।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে এক লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সাইফুল্লাহ হায়দার শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২০৩ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট এবং ‘না’ ভোট ৬৪ হাজার ৯২৪টি।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন এক লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৩৩ হাজার ২১০ ভোট এবং ‘না’ ভোট ৬৪ হাজার ৭১১টি পড়েছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৮৬ হাজার ৮৩৩ ভোট এবং ‘না’ ভোট ৭৩ হাজার ২৬৯টি পড়েছে।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের এক লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আব্দুল হামিদ পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৮২ হাজার ৬০১ ভোট এবং ‘না’ ভোট ৬৯ হাজার ১৫৮টি পড়েছে।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী এক লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৪৬ হাজার ৩১৭ ভোট এবং ‘না’ ভোট ৪৭ হাজার ১৪১টি।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান এক লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৫১ হাজার ৩৩৭ ভোট এবং ‘না’ ভোট ৭০ হাজার ৯৩৭টি।

/এমএএ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫
টাঙ্গাইলের ৮ আসনের সাতটিতে বিএনপি ও একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম