নির্বাচনি ফলাফলে ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন মোটামুটি ভালো হলেও এরপর থেকেই নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ফলাফলে কোনও ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

মনিরা শারমিন বলেন, বেলা ১২টা পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও এরপর থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের তথ্য আসতে শুরু করে। বিভিন্ন কেন্দ্র থেকে ১১ দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। অনেক কেন্দ্রে প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মনিরা শারমিন বলেন, ঢাকা-১৮-তে ধানের শীষের আইডি কার্ড নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা হয়েছে। খিলক্ষেত এলাকার ভোটকেন্দ্রে নারীদের হেনস্তার ঘটনা ঘটেছে। কুমিল্লায় একই কক্ষে বিএনপির প্রার্থীর একাধিক পোলিং এজেন্ট ছিলেন। নোয়াখালী-৬  আসনে এনসিপির প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী এবং ভাইয়ের ওপর হামলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভোলার বোরহানুদ্দিনে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। ঢাকা-১৫ ও ঢাকা-১৮ আসনে অনেক কেন্দ্রে আগে থেকেই ভোট দিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। শেরপুরে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

তিনি জানান, প্রতিটি ঘটনায় মৌখিক এবং লিখিতভাবে অভিযোগের পরও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি।

/এমকে/আরকে/এমওএফ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪
নির্বাচনি ফলাফলে ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না: এনসিপি
সম্পর্কিত
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ