পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তি নেতা আটক, ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

পঞ্চগড়-১ আসনের আটোয়ারি উপজেলায় নমুনা ব্যালট পেপারসহ আটক হয়েছেন উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু। তাকে সামারি ট্রায়ালে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার দুপুরে আটোয়ারি উপজেলার আটোয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোট চলাকালে কেন্দ্রের গেটে অবস্থানকালে সুকুমার দাসের কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত বিচারিক ম্যাজিস্ট্রেট রানা পারভেজ সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি কেন্দ্রে জাল ব্যালট পেপার রাখার অপরাধে একজনকে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ায় তিন বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

/এমএএ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩
পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তি নেতা আটক, ৩ বছরের কারাদণ্ড
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
সম্পর্কিত
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ