পুনরায় ভোট গণনার আবেদন রাজশাহীর ২ বিএনপি প্রার্থীর

রাজশাহী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ও রাজশাহী-৪ (বাগমারা) আসনে পরাজিত বিএনপির দুই প্রার্থী ভোট পুনরায় গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এবং রাজশাহী-৪ আসনের ডিএমডি জিয়াউর রহমান শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ আবেদন করেন।

ডিএমডি জিয়াউর রহমান আবেদনে লেখেন, বিভিন্ন ধরনের অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের কিছু অংশ ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিতর্কিত ফল ঘোষণা করে। অভিযোগে তিনি পোস্টাল ব্যালটে ভোট গণনাসহ বিভিন্ন কেন্দ্রে অনিয়মের কথা তুলে ধরেন। এ ছাড়া ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ করে জখম করার বিষয়টি তুলে ধরা হয়।

তিনি দাবি করেন, প্রিসাইডিং অফিসারকে বের করে দিয়ে মনগড়া ফলাফল তৈরি করে তা প্রকাশ করা হয়েছে।

এদিকে, রাজশাহী-১ আসনের বিএনপির পরাজিত প্রার্থী শরীফ উদ্দীন লিখিত আবেদনে বলেছেন, ‘নির্বাচনে প্রায় ৮ হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। এত বিপুলসংখ্যক ভোট বাতিল হওয়ার পেছনে কী কারণ ছিল তা আমাদের কাছে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। ভোটের দিন কিছু কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের ভূমিকা ছিল স্পষ্টত পক্ষপাতদুষ্ট। একই ইউনিয়ন বা এলাকার অন্যান্য কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয়ী হলেও কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে অস্বাভাবিকভাবে ফলাফল পরিবর্তিত হয়েছে। এতে “নির্বাচনি ইঞ্জিনিয়ারিং”য়ের সুস্পষ্ট আলামত রয়েছে।’

আবেদন দুটি পেয়ে পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার রাতেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।

উল্লেখ্য, ১ হাজার ৮৮৪ ভোটে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন। এখানে বিজয়ী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর ৫ হাজার ৭৬৫ ভোটে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর কাছে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান। রাজশাহীর বাকি চারটি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।

/এমএএ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩
পুনরায় ভোট গণনার আবেদন রাজশাহীর ২ বিএনপি প্রার্থীর
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ