ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২

শুরুতে ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এরপর নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি।

এই পথচলা নুরুল আমিনের। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।

ভোটের ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ সাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

মীরসরাই উপজেলার ফেনী নদীর দক্ষিণ পাড়ঘেঁষা ওসমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পাতাকোটে ১৯৬৮ সালের ১ জানুয়াারি জন্ম নুরুল আমিনের। তার বাবার নাম মাওলানা আবুল খায়ের। তার স্ত্রীর নাম নুরুন্নাহার। চার ছেলে ও তিন মেয়ে রয়েছে তাদের।

নুরুল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

আলাপচারিতায় নুরুল আমিন জানান, সমাজসেবার তীব্র ইচ্ছা থেকে ১৯৯৮ সালে প্রথম ইউপি সদস্য পদে নির্বাচন করেন তিনি। মানুষের বিপুল সমর্থনে সেবার জয় লাভ করে প্রথমবারের মতো জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। পরে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে জয় লাভ করেন। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তবে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি তিনি। এবার দলের মনোনয়নে জয়ী হয়েছেন।

জানতে চাইলে নুরুল আমিন বলেন, ‘মীরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছেন। সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার যোগ্যতা। নানা সময় দলের নানান পদে কাজ করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে। তবু কখনও বিশ্বাস হারাইনি। সর্বশেষ দল আমাকে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি তার মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।’

/এমএএ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
সম্পর্কিত
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
জুলাইয়ের মামলার আসামি যুবলীগ নেতাকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, সমালোচনা
বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার