লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন

রায়পুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৯

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের পাঁচপাড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত ছাত্রলীগ নেতা সজিব মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সজিব সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং ছাত্র নেতা ছিলেন।

জানা গেছে, স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে শুক্রবার (১২ এপ্রিল) রাতে ফেরার পথে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচপাড়া গ্রামের জৈদের পুকুরপাড় এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে ছয় ছাত্রলীগ নেতা আহত হন। চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর গ্রুপ অতর্কিত গুলি চালিয়েছিল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সজিবসহ চার জনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হলেও আর জ্ঞান ফেরেনি। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টায় মারা যান।

সোমবার দিবাগত রাতে নিহতের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর পুলিশ তাজু ভূঁইয়াসহ তিন জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি