৫২ শ্রমিকের মৃত্যু: কারখানা মালিক ও দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৮:৪৯ আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৮:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানার আগুনে ৫২ শ্রমিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার কারখানার মালিক এম এ হাসেম ও তার দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি মনিরুজ্জামান বুলবুল। 

তিনি বলেন, ভার্চুয়াল শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এই মামলায় কারাবন্দি ছয় আসামির জামিন আবেদন করেন। শুনানি শেষে এম এ হাসেম এবং তার দুই ছেলে তারেক ইব্রাহিম ও হাসিব বিন হাসেমের জামিন মঞ্জুর করেন আদালত। তবে প্রতিষ্ঠানটির ডিজিএম ও প্রধান নির্বাহী কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।  

গত ৮ জুলাই রূপগঞ্জ উপজেলার কর্নগোপ এলাকায় সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানার ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মৃত্যু হয়।

ঘটনার পর দিন রাতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই মামলায় এম এ হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে আসামি করা হয়। এরপর এম এ হাসেম ও তার চার ছেলেসহ আট জনকে গ্রেফতার করে পুলিশ।

এরই মধ্যে এম এ হাসেমের দুই ছেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান। এই মামলার পর শ্রম আদালতে শ্রম আইনের ৮০ ধারায় প্রতিষ্ঠানের মালিক ও ডিজিএমের বিরুদ্ধে পৃথক মামলা করে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কর্তৃপক্ষ।

/এএম/
সম্পর্কিত
অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্যজনক মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বামী 
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
সর্বশেষ খবর
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন