হাওরে নিখোঁজ ছাত্র ইউনিয়নের সাবেক নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ১৩:৫৮আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:১১

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ পর্যটক অন্তর চক্রবর্তীর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার ৪২ ঘণ্টা পর রবিবার (১৩ আগস্ট) ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী এ তথ্য জানান।

অন্তর বরিশাল বিশ্বসাহিত্য কেন্দ্রের সক্রিয় কর্মী ছিলেন। বরিশাল সরকারি বিএম কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। 

আবুজর গিফারী বলেন, শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মিঠামইনে নবনির্মিত সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকার ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকার গলুইয়ে বসে গোসল করছিলেন অন্তর চক্রবর্তী। এ সময় তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। এরপর থেকে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছিল। রবিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে মরদেহ উদ্ধার করে মিঠামইন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালিন্দ্র নাথ গোলদার বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

শুক্রবার সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল কিশোরগঞ্জ হাওরে ঘুরতে আসে। তারা নিকলী থেকে একটি নৌকায় মিঠামইন অলওয়েদার সড়কে যাচ্ছিলেন। এ সময় নৌকার গলুইয়ে বসে গোসল করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন অন্তর। তাকে উদ্ধারের চেষ্টা করেন সহকর্মীরা। নদীতে স্রোত বেশি থাকায় তারা উদ্ধার করতে পারেননি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

আরও পড়ুন...

হাওরে নিখোঁজ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা

/আরকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি