ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর: ১২ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১১:০১আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১১:০১

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের অভিযানের সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এবং ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ১২ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন।

উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদফতর শেরপুরে বেশ কয়েকদিন ধরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। এরই অংশ হিসেবে গত ৪ মার্চ দুপুরে ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করেন ইটভাটার শ্রমিকরা।

দুপুর ১টার দিকে, মোবাইল কোর্ট পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী নিয়ে অভিযানে বের হলে শহরের খোয়ারপাড় মোড়ে শ্রমিকরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা পরিবেশ অধিদফতরের গাড়ি ভাঙচুর করে এবং বিশাল মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঁঞা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে শ্রমিকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

পরিবেশ অধিদফতরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ জন ইটভাটা মালিকের নাম উল্লেখ করে এবং আরও ৭০০ থেকে ৮০০ জন অজ্ঞাতপরিচয় শ্রমিকের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদফতরের দেওয়া অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাচ্ছি। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গত রাতে অভিযুক্ত পাঁচ ইটভাটা মালিকের বাসায় গিয়েও তাদের পাওয়া যায়নি।’

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘মোবাইল কোর্টের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। মামলার তদন্ত চলবে, পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের