ময়নাতদন্ত শেষে সেই শিক্ষিকার লাশ দাফন

নাটোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ২২:২৭আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২২:২৭

নাটোর শহরের বলারীপাড়ায় বাড়া বাসা থেকে উদ্ধার কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার খামার নাচকৈড় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

রবিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে বাবার বাড়ি এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এদিকে, মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আরও পড়ুন: ‘মানসিক চাপে’ ছিলেন কলেজ শিক্ষিকা, মামুনকে দোষারোপ স্বজনদের

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‌‘রবিবার বিকালে কলেজশিক্ষিকার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন থানার এসআই এজে মিন্টু। ওই সময় মরদেহের গলায় একটি দাগ ছাড়া অন্য কোনও জখম কিংবা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুর রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছে বগুড়া সিআইডির একটি টিম। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।’

আরও পড়ুন: ‘রাত ১১টায় বাসায় এসে ২টায় বেরিয়ে যান মামুন’

নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার শরীফ উদ্দীন বলেন, ‘জেলা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। পিবিআই ঘটনার ছায়া তদন্ত করছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি আমরা।’

চাঁচকৈড় পৌর কাউন্সিলর শেখ সবুজ বলেন, ‘ওই শিক্ষিকার বাবার বাড়ি খামার নাচকৈড় এলাকায় আবুবকর সিদ্দিক কওমি মাদ্রাসা মাঠে জানাজা হয়। এরপর খামার নাচকৈড় কবরস্থানে তাকে দাফন করা হয়।’

আরও পড়ুন: কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার

এর আগে রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে (২২) আটক করেছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে