সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ০০:২৫ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০০:২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্থ পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এ ঘটনা ঘটে।

এ অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ওই সীমান্তে সোমবার ও মঙ্গলবার বিকালে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৬ জানুয়ারি) সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে ওই দিন বিকালে উভয় পক্ষের পতাকা বৈঠক হলেও কোনও সমাধান হয়নি। পরদিন আবার বিএসএফের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, সোমবার সকাল ১০টার দিকে শূন্যলাইনে বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করা হয়েছিল। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমরাও আমাদের সীমান্তে এলাকায় বাড়তি বিজিবি মোতায়েন রেখেছি। সাধারণ মানুষের ভয়ের কোনও কারণ নেই।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি