অটোরিকশায় বাসের ধাক্কা: নিহত বেড়ে ৩

রংপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অটোরিকশায় বাসের ধাক্কায় আহত আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার যমুনেশ্বরী নদীর বারাতি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—তারাগঞ্জ উপজেলার ইকরচালি গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪৪), অটোরিকশার যাত্রী একই গ্রামের স্মৃতি আক্তার (২০) ও ইকরচালি সরকারপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (১৪)।

আরও পড়ুন: বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী কিশোরী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ইকরচালি থেকে একটি অটোরিকশায় চার যাত্রী তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে চালকসহ চার যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া মারা যায়। অন্যদের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় জাহাঙ্গীর ও পৌনে ৪টায় স্মৃতির মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সামি রহমান জানান, চিকিৎসাধীন তিন যাত্রীর মধ্যে দুই জন মারা গেছেন। আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি মাহবুব মোর্শেদ জানান, বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে চেষ্টা চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি