হাইকমান্ডের ‘ধমকে’ নির্বাচন না করার ঘোষণা বিএনপি নেতার

রংপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১৯:০০আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ২০:০৫

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন মহানগর বিএনপি নেতা ও দলটির হয়ে গত সিটি নির্বাচনে মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। এর জন্য মঙ্গলবার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনও ডেকেছেন এই নেতা। তবে গত কয়েকদিন ধরে নির্বাচনে অংশ নেওয়ার প্রকট ইঙ্গিত দিলেও সংবাদ সম্মেলনে এসে দলের ‘ধমকে ও নির্দেশে’ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। রংপুর নগরীর প্রেস ক্লাব সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে বলেন, ‘আমি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম। রংপুরের সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের পক্ষ থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু বিএনপি এই নির্বাচন বর্জন করায় দলের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। সে কারণে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবলা বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে না জেনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এ জন্য সোমবার রাতে এই কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনও আহ্বান করা হয়েছিল। সেখানেই ঘোষণা দিয়ে মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল। কিন্তু দলের হাইকমান্ড থেকে আমাকে ধমক দিয়ে নির্বাচন না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমি বিএনপির শীর্ষ নেতাদের বলেছিলাম, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো, দলের নাম তো ব্যবহার করছি না। এর উত্তরে আমাকে বলা হয়, যেহেতু এর আগে দুইবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, ফলে দেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। তারা মনে করবে বিএনপি মুখে বলে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আবার দলের নেতা নির্বাচন করছে। যেহেতু দল করি সে কারণে আমাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো।’

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি