সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে মন্ত্রণাল‌য়ের তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি 
২১ জানুয়ারি ২০২৪, ১৩:৪০ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৫১

সিলেটে জৈন্তাপুর সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার জন্য প‌রিবহন ও সেতু মন্ত্রণাল‌য়ের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) এই তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত ক‌মি‌টির সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান, বিআর‌টিএ সিলেটের সহকারী প‌রিচালক রিয়াজুল ইসলাম, জেলা পু‌লি‌শের একজন, সি‌ভিল সার্জনের একজন এবং ফায়ার সা‌র্ভিসের একজন থাক‌বেন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের এডিএম ইমরুল হাসান। তিনি বলেন, ‘৫ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে। আমরা আদেশ পাওয়ার পরপরই কাজ শুরু করেছি।’

এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী নিহত হন।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷

শনিবার বেলা ২টার দিকে তিন জনের জানাজা জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। অন্যদিকে, বিকাল ৪টার দিকে বাড়ির পাশেই নেহাল পালের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

আরও পড়ুন-

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীর মৃত্যু

একসঙ্গে মারা যাওয়া ছাত্রলীগের ৪ কর্মীর লাশ হস্তান্তর

পাশাপাশি চিরশায়িত তিন বন্ধু, আরেক জনের শবদাহ

/কেএইচটি/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা