তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ১০:৫১আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫:১৯

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। এর ফলে চীনের অব্যাহত চাপে থাকা স্ব-শাসিত দ্বীপটির সঙ্গে মাত্র ১৪টি দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক টিকে থাকলো। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার মধ্য আমেরিকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাটি দেয়। এ সময় মন্ত্রনালয় বেইজিংয়ের এক চীন নীতির কথা তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়েছে, নিকারাগুয়া সরকার ঘোষণা করছে যে তারা স্বীকৃতি দিচ্ছে বিশ্বে কেবল এক চীন রয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন হলো পুরো চীনের প্রতিনিধিত্বকারী বৈধ সরকার এবং তাইওয়ান চীনের অখণ্ড অংশ। নিকারাগুয়া সরকার আজ তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে এবং যে কোনও যোগাযোগ বা সরকারি সম্পর্কের ইতি টানছে।

নিকারাগুয়ার এই সিদ্ধান্তে শুক্রবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়েছে।  

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী