মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় নিকারাগুয়ার ১০০ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১৩:৩৪আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২১:৪৪

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় গণতন্ত্রে বাধা ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় দেশটির ১০০ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এতে উল্লেখ করা হয়েছে, সুশীল সমাজের সংস্থাগুলোকে দমন করা, নাগরিক পরিসর বন্ধ এবং অন্যায়ভাবে সরকারের সমালোচকদের আটকের প্রচেষ্টায় লিপ্ত ছিলেন কর্মকর্তারা। সমালোচকদের মধ্যে সরকারের তীব্র সমালোচক বিশপ রোলান্ডো আলভারেজও রয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, সরকার একাধিক ক্যাথলিক রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে। মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলায় গ্রেফতার তালিকার মধ্যে বেশ কয়েকজন পুরোহিত রয়েছেন। এর মধ্যে আলভারেজ অন্যতম।

সরকারের কাজ অবমূল্যায়ন, মিথ্যা তথ্য ছড়ানো ও সরকারি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ এনে আলভারেজকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে নির্বাসিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। দ্য হিলের প্রতিবেদনে জানা গেছে, তার নাগরিকত্বও কেড়ে নিয়েছে দেশটির সরকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও ব্লিঙ্কেন বলেছেন, ‘আমরা দেশটির শাসককে নিঃশর্ত ও অবিলম্বে বিশপ আলভারেজ এবং অন্যায়ভাবে আটক বন্দিদের মুক্তির আহ্বান জানাচ্ছি।

দ্য হিলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে ড্যানিয়েল ওর্তেগা টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার আগে কয়েকজন বিরোধী দলীয় ব্যক্তিকে কারাগারে ঠেলে দেওয়া হয়। ওই ঘটনাকে প্রহসন অ্যাখ্যা দিয়ে নিন্দা জানায় অনেকে। বিরোধীদের মধ্যে কেউ কেউ বিচারের মুখোমুখি হতে হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের