উসকানি-উত্তেজনা বাড়াতে চাই না: ভারতকে ট্রুডোর নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৫ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪২

ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি ভারতকে উসকানি বা উত্তেজনা বাড়াতে চান না। কিন্তু তিনি চান দিল্লি যেন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এর আগে জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচররা জড়িত থাকতে পারে। জুন মাসে নিজ্জারকে  হত্যা করা হয়। তার অভিযোগের পর যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা গভীর উদ্বিগ্ন।

সাংবাদিকদের ট্রুডো বলেছেন, আমরা উসকানি বা উত্তেজনা বাড়াতে চাইছি না। আমরা ভারত সরকারের সঙ্গে কাজ করতে চাই। যাতে করে সব কিছু স্পষ্ট এবং উপযুক্ত প্রক্রিয়া নিশ্চিত হয়।

সোমবার হাউজ অব কমন্সে দেওয়া ভাষণে  ট্রুডো বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকারের গুপ্তচরদের জড়িত থাকার গ্রহণযোগ্য অভিযোগ তদন্ত করছে কানাডার গোয়েন্দা সংস্থাগুলো।

ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। একই অভিযোগ  আমাদের প্রধানমন্ত্রীর কাছে  করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী এবং আমরা তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি।

গত দুই দিনে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। উভয় দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে।

দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মোদির সঙ্গে ট্রুডোর পার্শ্ববৈঠকের পর এই উত্তেজনা শুরু হয়। ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, কানাডা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত  করছে এবং ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার উসকানি দিচ্ছে। এতে ভারতীয় কমিউনিটি  ও তাদের উপাসনালয় হুমকির মধ্যে পড়ছে।

ট্রুডো সাংবাদিকদের বলেছিলেন, কানাডা সব সময় মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়পরায়ণতা ও শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করবে। একই সঙ্গে সহিংসতা ও বিদ্বেষ প্রতিরোধ করবে।

উল্লেখ্য, কানাডার নাগরিক ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জারকে গত (১৮ জুন) গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

আরও পড়ুন:

/এএ/
সম্পর্কিত
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার
সর্বশেষ খবর
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা