নিকারাগুয়ায় বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ১০:০২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৫

মধ্য আমেরিকায় অবস্থিত নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র‍্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর বাস দুর্ঘটনায় শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) এই বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিকারাগুয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৪-এ রোজারিও মুরিলো বলেন, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশু সহ ১৬ জন মারা গেছেন। অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বাস দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, র‍্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়নন্ত্রণ হারিয়েছিল। যার কারণে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।

এই বাস দুর্ঘটনায় নিহতদেরর প্রতি সমবেদনা জানিয়ে মুরিলো বলেন, এটি আমাদের দুর্ভাগ্য।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম