স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১৪:০০আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৪:০০

ইরানে হামলায় ব্যবহারের জন্য স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্পেন ভয়াবহ আচরণ করেছে।’ তিনি জানান, অর্থ সচিব স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন বন্ধের’ নির্দেশ দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, ‘আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক রাখতে চাই না।’

মূলত স্পেনের বামপন্থি সরকার ইরানে হামলার জন্য সে দেশে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই উত্তেজনার সৃষ্টি হয়। স্পেনের বাধার মুখে যুক্তরাষ্ট্র সেখান থেকে ১৫টি বিমান সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

এই বিষয়ে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি এবং জাতিসংঘের সনদ অনুযায়ী এই হামলা সমর্থন করা স্পেনের পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, এর আগেও স্পেন ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নিজেদের বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি। এ ছাড়া সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী নেতাদের সমালোচনা করে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধও লিখেছেন।

/আরএস/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী