কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ১১:১২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১১:৩২

কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লেগে অন্তত ১০ জন মারা গেছেন। বুধবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে দেশটির থাই সীমান্তবর্তী শহর পোয়েপেটে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলের ক্যাসিনোয় আগুন লাগে।

পোয়েপেটের মিউনিসিপ্যাল প্রশাসনের প্রধান এনহেম ফোয়েং বলেন, বুধবার রাতের আগুন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্যাসিনোতে বেশিরভাগ কম্বোডিয়ান এবং থাই কর্মচারী মারা গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনের তাপ থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে নিচে পড়েন অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে জরুরি কর্মীদের পাঠানো হয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী