লটারি জিতে স্ত্রীর কাছে গোপন রেখে গুনলেন জরিমানা

আনিকা তাবাসসুম
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৫

লটারি জেতার কথা স্ত্রীর কাছে গোপন করেছেন এক চীনা যুবক। এক দুই টাকা না! লটারিতে জিতেছেন ১ কোটি ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি টাকা। লটারি জেতা চীনা এই যুবকের নাম ঝৌ।

শুধু লটারি জেতার কথা গোপন করেই ক্ষান্ত হননি ঝৌ। লটারির এই টাকা দিয়ে সাবেক স্ত্রীকে উপহার হিসেবে বাড়ি কিনে বাধিয়েছেন বড় বিপত্তি। অথচ লটারির এই টাকা স্ত্রীর সঙ্গে যৌথভাবে জিতেছিলেন তিনি।

প্রায় দুই বছর ধরে গোপন থাকার পরে অবশেষে তার স্ত্রী জানতে পারেন এই তথ্য। কেমন করে তিনি স্বামীর এই মিথ্যা বুঝতে পারেন তা এখনও জানা যায়নি। তবে জেনেই বাঁধিয়ে বসেন হুলস্থূল কাণ্ড। আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদ তো চেয়েছেন, সঙ্গে চেয়েছেন লটারিতে জেতা টাকার ভাগও। যেহেতু লটারির এই টাকায় তাদের দুই জনেরই সমান অধিকার, তাই স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয় আদালত। ক্ষতিপূরণ হিসেবে লটারিতে জেতা অর্থের ৬০ শতাংশ দিতে হবে তাকে। ১ ফেব্রুয়ারি চীনের ওয়াংঝু আদালত এই আদেশ দেয়।

২০২১ সালে ১ কোটি ইউয়ান লটারি জিতে সরকারকে ট্যাক্স দেওয়ার পর ঝৌ-এর কাছে অবশিষ্ট ছিল ৮০ লাখ ৪৩ হাজার ইউয়ান। তার ও তার পরিবারের জীবন পরিবর্তনের জন্য যা ছিল যথেষ্ট। অথচ তিনি স্ত্রীর কাছে আনন্দের এই বিষয়টি পুরোপুরি গোপন করেন, যেনও কিছুই হয়নি।

লটারির এই অর্থের ৭ লাখ ইউয়ান দিয়ে ঝৌ সাবেক স্ত্রীকে একটি বাড়ি কিনে দেন, ২০ লাখ ইউয়ান পাঠিয়ে দেন বোনের ব্যাংক অ্যাকাউন্টে। বাকি অর্থ এই দুই বছর ধরে নিজের মতো করে খরচ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এই গল্প। স্ত্রীর কাছে এত বড় বিষয় গোপন করায় ঝৌ’য়ের প্রতি ক্ষুব্ধ নেটিজেনরা। যৌথ সম্পত্তির বিষয়ে স্ত্রীকে এতদিন সম্পূর্ণ অন্ধকারে রাখায় বেশিরভাগ মানুষ দোষারোপ করছেন ঝৌকে।

‘যৌথ উপার্জন দিয়ে লটারির টিকেট কিনলেও জেতার পর আর স্ত্রীকে জানায়নি। এই অর্থ কি একা একাই ভোগ করতে চেয়েছেন তিনি?’, কৌতুক করে এক নেটিজেন এই প্রশ্ন করেছেন।

মজার বেপার হলো, এমন ঘটনা এটিই প্রথম নয়। অহরহই ঘটে এমন কাণ্ড। গত বছরই নভেম্বরে আরেক চীনা ব্যক্তি লটারি জেতার পরে স্ত্রী ও সন্তানদের কাছ থেকে তা গোপন করতে ছদ্মবেশে লটারির অর্থ সংগ্রহ করেছিলেন।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি