যেভাবে লাদাখ নদী পাড়ি দিলেন কোভিড যোদ্ধারা!

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১৩:৪৫আপডেট : ০৯ জুন ২০২১, ২০:১১

করোনা সংকটের শুরুতেই জীবন বাজি রেখে সহায়তা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই সংকটকালীন মুহূর্তে কোভিড রোগীদের সুস্থ করার লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অনেক সম্মুখ সারির যোদ্ধা। তাহলে কি থেমে যাবেন তারা? না। লাদাখের প্রবল স্রোত উপেক্ষা করে খননকাজে ব্যবহৃত যন্ত্র (আর্থ মুভার) দিয়ে নদী পার হন একদল চিকিৎসক। ভাইরাল হওয়া ছবিতে প্রশংসায় ভাসছেন তারা।

অতিমারির মধ্যে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলছেন ভারতের এই চার চিকিৎসক। চিকিৎসা সেবা দিতে পাড়ি দিচ্ছেন গ্রামের পর গ্রাম। তবে লাদাখের নদীতে তীব্র স্রোতে আটকে যান তারা। এক পর্যায়ে আর্থ মুভার যন্ত্রের সাহায্যে তারা নদী পার হতে সক্ষম হন। এই চিত্র ছড়িয়ে পড়েছে সর্বত্র।

টুইট করেছেন লাদাখের সংসদ সদস্য জামাং সেরিং নামগাল

ছবিটি টুইট করেছেন লাদাখের এমপি জামাং সেরিং নামগাল। চার স্বাস্থ্যকর্মী আর্থ মুভার যন্ত্রের সামনে বসে নদী পার হচ্ছেন। তাদের দুই জন পিপিই পরা ছিলেন। এই বিজেপি নেতা চিকিৎসকদের স্যালুটে জানিয়ে এক টুইটে বলেন, ‘স্বাস্থ্যসেবা দিতে আমাদের কর্মীরা লাদাখের নদী পার হচ্ছেন। আপনারা বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং কোভিড যোদ্ধাদের সহায়তা করুন।’

লাদাখের পাহাড়ি দুর্গম এলাকার এমন চিত্র প্রমাণ করে চিকিৎসা সহায়তা দিতে স্বাস্থ্যকর্মীরা কী রকম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ছবিটি শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় আট হাজার লাইক পড়ে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের