বিয়ের পর দিন যানজটে আটকেপড়া গাড়িতে স্ত্রীকে রেখে পালালেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ১৯:৩৪আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৯:৩৪

বিয়ের পর দিন স্ত্রীকে নিয়ে গির্জায় গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরুর চিক্কাবল্লাপুর জেলার চিন্তামানির জর্জ নামের ব্যক্তি। ফেরার পথে মহাদেবপুরাতে যানজটে আটকে যায় তাদের গাড়ি। দশ মিনিটের মতো গাড়িটি আটকে ছিল। এর মধ্যে হঠাৎ করে গাড়ির দরজা খুলে দৌড়ে পালান নববিবাহিত জর্জ। নববধূ পেছন পেছন দৌড়ে তাকে ধরার চেষ্টা করলেও বিফলে যায় তা।

ঘটনাটি ঘটেছে ১৬ ফেব্রুয়ারি। তবে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে ৫ মার্চ। পালিয়ে যাওয়া জর্জ ফিরে না আসায় তার স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে জর্জ আতঙ্কে ছিলেন। কারণ তার সাবেক প্রেমিকা তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন। 

তার স্ত্রী বলেছেন, সাবেক প্রেমিকা দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হওয়ার কথা জর্জ আমাকে জানিয়েছে। আমি তাকে আশ্বস্ত করি তার পাশে আছি বলে। তিনি বলেন, বিয়ের আগে তাদের সম্পর্কের কথা আমাকে জানানো হয়। কিন্তু আগের প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতিতে আমি তাকে বিয়ে করি। ব্ল্যাকমেইলের ভয়ে জর্জ পালিয়েছে। তার মধ্যে আত্মহত্যার প্রবণতাও ছিল। আশা করি সে ভালো আছে এবং শিগগিরই ফিরে আসবে।

জানা গেছে, গোয়া রাজ্যের এক বিবাহিত নারীর সঙ্গে জর্জের সম্পর্ক রয়েছে। এই বিষয়ে তার পরিবার জানতে পারার পর ওই নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এরপর অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার।

সূত্র: টাইমস নাউ নিউজ

/এএ/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?