ভগবান কৃষ্ণের মূর্তিকে ‘বিয়ে’ করলেন ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ২১:১৮আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:১৮

ভারতের উত্তর প্রদেশের ৩০ বছর বয়সী এক নারী ভগবান কৃষ্ণের মূর্তিকে বিয়ে করেছেন। রবিবার অরাইয়া এলাকায় এই বিয়ে হয়। মেয়ের ইচ্ছা পূরণ করতে বিয়ের আয়োজন করেন তার বাবা।

ডিজে মিউজিকের তালে নাচতে নাচতে কৃষ্ণের মূর্তি নিয়ে রাকশা নামের নারীর বাড়িতে হাজির হয় বরযাত্রীরা। বিয়ে শেষে কৃষ্ণ মূর্তির সঙ্গে কনে চলে যান জেলার সুখচেইনপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে। পরে বাড়িতে কৃষ্ণের মূর্তি কোলে নিয়ে রাকশা মায়ের বাড়িতে ফিরে আসেন।

স্নাতকোত্তর রাকশা এলএলবি অধ্যয়ন করছেন। গত বছর জুলাই মাসে তিনি কৃষ্ণকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। তখন তার পরিবার তাকে বৃন্দাবন নিয়ে যায়।

রাকশা বলেছেন, শিশুকাল থেকেই কৃষ্ণের সঙ্গে একটি সংযোগ অনুভব করে আসছেন তিনি। তার কথায়, দুবার স্বপ্নে ভগবান কৃষ্ণ আমাকে মালা পরিয়েছেন।

তার পরিবার ও আত্মীয়দের সম্মতিতে বিয়ে অনুষ্ঠিত হয়েছেন।

রাকশার বড় বোন অনুরাধা বলেছেন, সবাই বিয়েতে উপস্থিত হয়েছিলেন। ভগবান কৃষ্ণকে বিয়ে করার বিষয়ে তার সিদ্ধান্তে আমরা খুশি, এখন তিনি আমাদের আত্মীয় হয়ে গেছেন। সব কিছুই ভগবান কৃষ্ণের কৃপায় হচ্ছে।

সূত্র: টাইমস নাউ নিউজ

/এএ/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?