ফিলিস্তিন ইস্যুতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, ইসরায়েলকে কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ১৫:০২ আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:০২

ফিলিস্তিনিদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল সরকারের যে আচরণ করছে তারও কড়া সমালোচনা করছে ট্রুডো।

ইসরায়েলি পুলিশ বুধবার ভোরে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে। সেখানে অবস্থানরত মুসল্লিদের তখন তাদের ব্যাপক সংঘর্ষ হয়।

ট্রুডো বুধবার সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলে এখন যা ঘটছে তার জন্য আমরা নিন্দা জানাই। গাজা থেকে ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলারও নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ইসরায়েলি সরকারের বক্তব্যে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা তাদের বিচার বিভাগীয় সংস্কার নিয়েও উদ্বিগ্ন। আমরা আল-আকসা মসজিদের চারপাশে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন।

 

 

ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজা থেকে রকেট হামলার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘গাজায় হামাসকে উড়িয়ে দেওয়ার সময় এসেছে।’

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযানের জন্য আরব দেশ এবং আরব লীগ থেকে তীব্র প্রতিক্রিয়া এলেও, চুপ ছিল ইসরায়েল ঘনিষ্ঠ পশ্চিমারা। বুধবারের সহিংসতা পর এই প্রথম পশ্চিমা কোনও দেশ থেকে প্রতিক্রিয়া এলো।

ট্রুডো বলেন, ‘আমরা দেখতে চাই ইসরায়েলি সরকার তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। ইসরায়েলের অবিচল বন্ধু হিসেবে আমরা এটা চাই। ইসরায়েলি সরকার যেভাবে দিক নির্দেশনা নিচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুরুষ-স্ত্রী উভয়েরই গোঁফ আছে যে পাখির
ইউএফসি প্রধানকে প্রেস সচিব করার প্রস্তাব ট্রাম্পের, বললেন ‘ডানা, চাকরিটা নিন’
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?
ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে