সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১৮:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:০৬

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি আকাশ প্রতিরক্ষা ইউনিটকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এই দাবি করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ক্ষেপণাস্ত্র হামলাটি সরকারি বাহিনীর একটি সামরিক রাডারে আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়েছেন কি না তা স্পষ্ট নয়।

অবজারভেটরি প্রধান রামি আব্দুররহমান বলেছেন, ছয়টি ইসরায়েলি যুদ্ধবিমান সিরীয় আকাশসীমায় প্রবেশ করেছে। রাডার যখন এগুলোকে শনাক্ত করে তখন পূর্ব দিকে উড়ছিল।

ইসরায়েলি যুদ্ধবিমান সিরীয় আকাশে শুক্রবার ভোরে উড্ডয়নরত অবস্থায় ইরানের একটি বিমানঘাঁটি ও পারমাণবিক স্থাপনার কাছে বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সিরিয়ার এই অঞ্চলটি ইরানের ইস্পাহান থেকে ১৫০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইস্পাহানের সবগুলো পারমাণবিক স্থাপনা পুরোপুরি নিরাপদ। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কোনও ক্ষতি হয়নি।

/এএ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী