সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১৮:৩৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৯:২৪

ইরান সংঘাত বাড়াতে চায় না। ইসরায়েলকে এই বিষয়টি জানিয়েছে রাশিয়া। শুক্রবার (১৯ এপ্রিল) এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সরাসরি প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, রুশ কর্মকর্তারা ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইরানে ইসরায়েলি ড্রোন হামলার পর তিনি বলেছেন, আমরা এসব কথোপকথনে স্পষ্ট করেছি এবং ইসরায়েলিদের বার্তা পৌঁছে দিয়েছি যে ইরান সংঘাত বাড়াতে চায় না।

তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও একটি কূটনৈতিক মিশনে হামলার জবাব না দিয়ে উপায় ছিল না ইরানের। কিন্তু তারা সংঘাতের তীব্রতা বাড়াতে চায় না।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইসফাহান শহরে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বিস্ফোরণ ঘটেছে। এটাকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ইরান এটিকে ইসরায়েলি হামলা বলেনি।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম