কাতারে ইরানি প্রেসিডেন্ট, ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন জোরদারের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ২৩:৪৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৪৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দ্বিপাক্ষিক আলোচনা ও একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার পৌঁছেছেন। বুধবার (২ অক্টোবর) শুরু হওয়া এই সফরে তিনি এশীয় দেশগুলোর সহায়তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদার করতে চান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পেজেশকিয়ানের এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে কাতারে প্রথমবারের মতো সফরে এসে পেজেশকিয়ান হামাস নেতা ইসমাইল হানিয়াহর হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেন। গত ৩১ জুলাই তেহরানে ইসমাইল হানিয়াহর হত্যার ঘটনায় ইরান ইসরায়েলকে দোষারোপ করছে। যদিও ইসরায়েল তার মৃত্যুর দায় স্বীকার বা অস্বীকার করেনি।

ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমরাও শান্তি ও নিরাপত্তা চাই। ইসরায়েল তেহরানে হানিয়াহকে হত্যা করেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র বলছে, যদি আমরা ব্যবস্থা না নেই, তবে এক সপ্তাহের মধ্যে গাজায় শান্তি ফিরে আসবে। আমরা তাদের আশ্বাসে অপেক্ষা করেছি। কিন্তু তারা হত্যাকাণ্ড বাড়িয়ে চলেছে।

কাতার সফরে যাত্রার আগে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পেজেশকিয়ান বলেন, যদি জায়নবাদী সরকার (ইসরায়েল) অপরাধ বন্ধ না করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং চুক্তি স্বাক্ষর করা তার প্রথম লক্ষ্য। এছাড়া তিনি এশিয়া কোঅপারেশন ডায়ালগের (এএসিডি) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন।

তিনি আরও বলেছেন, দ্বিতীয় লক্ষ্য হলো এশীয় দেশগুলো কীভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অপরাধ ঠেকাতে এবং শত্রুদের দ্বারা সৃষ্ট অস্থিরতা রোধ করতে পারে তা নিয়ে আলোচনা করা।

/এএ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী