ইসরায়েলি বন্দরে চারটি জাহাজে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৪, ১১:১৪আপডেট : ২৩ জুন ২০২৪, ১১:১৪

ইয়েমেনের হুথিরা বলেছে, ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে চারটি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে তারা। শনিবার (২২ জুন) ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে  যৌথ এ অভিযান চালায় তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, দল দুটি শনিবার হাইফা বন্দরে দুটি সিমেন্ট ট্যাঙ্কার ও দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায়।

তিনি বলেন, জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কারণ জাহাজগুলোর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

এর আগে, ইসরায়েলি এই বন্দরে নোঙর করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল ইরান-সমর্থিত হুথিরা।

অভিযানে তাদের উদ্দেশ্য সফল হওয়ার দাবি করেছে সারি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন,তাদের এ দাবি ভুল।

হুথিরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার লোহিত সাগরে জাহাজে আঘাত বা ডুবিয়ে দেওয়ার মিথ্যা দাবি করে আসছে বলেও জানান তিনি।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী