গাজায় ফিলিস্তিনিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব ইসরায়েলি অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ২৩:৪৬আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০০:১৯

ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ বলেছেন, গাজা উপত্যকা দখল করে সেখানে স্বেচ্ছামূলক অভিবাসনের মাধ্যমে ফিলিস্তিনি জনসংখ্যা অর্ধেকে নামিয়ে আনা উচিত। সোমবার (২৫ নভেম্বর) রাতে ওয়েস্ট ব্যাংকের ইহুদি বসতিদের সংগঠন ইয়েশা কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেজালেল স্মট্রিচ বলেছেন, গাজা দখল করা আমাদের পক্ষে সম্ভব এবং অবশ্যই তা করা উচিত। আমরা এ বিষয়ে ভয় পাওয়ার কিছু দেখি না।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনকে ইঙ্গিত করে স্মট্রিচ আরও বলেন, গাজায় স্বেচ্ছায় অভিবাসনের মাধ্যমে জনসংখ্যা হ্রাস করার একটি অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন প্রশাসনের সঙ্গে এটি সম্ভব হবে।

স্মট্রিচের বলেছেন, আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারি, যেখানে দুই বছরের মধ্যে গাজার জনসংখ্যা অর্ধেকে নেমে আসবে।

কট্টর ডানপন্থি নেতা স্মট্রিচ সাম্প্রতিক মাসগুলোতে তার বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন।

১৪ নভেম্বর মার্কিন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, গাজার ব্যাপক জনসংখ্যা স্থানান্তর জাতিগত নির্মূলের সংজ্ঞায় পড়ে। তবে ইসরায়েল এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল বলেছেন, উত্তর গাজায় যা ঘটছে, তাকে বর্ণনা করতে ‘জাতিগত নির্মূল’ শব্দটি ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে।

এর আগে, স্মট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির গাজার ২৪ লাখ মানুষের জন্য ‘স্বেচ্ছামূলক স্থানান্তর’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে যুক্তরাষ্ট্র তাদের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা জানায়।

১৯৬৭ সালে গাজা দখলের পর ইসরায়েল ২০০৫ সাল পর্যন্ত সেখানে সেনা ও বসতি স্থাপন করে। পরে সেখান থেকে সেনা প্রত্যাহার করলেও অবরোধ বজায় রাখে।

২০০৭ সালে হামাস গাজায় নিয়ন্ত্রণ নেয়। এর মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুগত বাহিনীকে তারা হটিয়ে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ইহুদি বসতি পুনঃস্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে স্মট্রিচ ও তার কট্টরপন্থি জোট এ প্রস্তাব সমর্থন করে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে ১ হাজার ২০৭ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। পাল্টা আক্রমণে ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজার ২৪৯ জন নিহত হয়েছে। এই পরিসংখ্যান হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করেছে। এই পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী