ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ২০:৪০আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২০:৪০

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

এমডিএ জানায়, আহতদের মধ্যে ৪০ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তিনি বিস্ফোরণে সরাসরি আঘাত পেয়েছেন। এ ছাড়া বাকি ১১ জন বিস্ফোরণ ও কাঁচের টুকরোর আঘাতে আহত হয়েছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল।

ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের দাবি, ইরান এবার ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। তেল আবিব জেলা কমান্ডার হাইম সারগারফ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি