ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১৬:২৫আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:২৫

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকে মনোনীত করা হবে, তাকে ‘হত্যার টার্গেট’ করার হুমকি দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হুমকি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় কাৎজ লিখেছেন, ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখতে, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বের দেশগুলোকে হুমকি দিতে এবং ইরানি জনগণকে দমন করতে এই ‘সন্ত্রাসী শাসকগোষ্ঠী’ যাকেই নিয়োগ দিক না কেন, তিনিই আমাদের হত্যার টার্গেট হবেন।

শনিবার এক হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল। এই হামলার মধ্য দিয়ে চলমান যুদ্ধের সূচনা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইসরায়েল ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস সংশ্লিষ্ট একটি ভবনে হামলা চালায়।

উল্লেখ্য, এই পরিষদই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের