যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৯ হাজার মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১৭:০১আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৭:০১

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবারও ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের চতুর্থ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনার সময় এখন পার হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে। চার দিনের এই সংঘাতের ফলে ইতোমধ্যে কয়েক শ ইরানি নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১৬৫ জন শিশু ও স্কুলকর্মী রয়েছেন। এ ছাড়া এই যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনাও নিহত হয়েছেন।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা এবং মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে তেহরান-সমর্থিত হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েল লেবাননের আরও ভেতরে সেনা পাঠিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাংবাদিকদের জানান, বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ মার্কিন নাগরিক সহায়তার জন্য আবেদন করেছেন। তিনি দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের পাশে ড্রোন হামলার খবরও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্রোনটি কনস্যুলেট ভবনের পাশে একটি পার্কিং লটে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। তবে দূতাবাসের সব কর্মী নিরাপদ আছেন।

এদিকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কংগ্রেস সদস্যদের সামনে ইরান যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা করছেন। রুবিও ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রথমে ১০০ সদস্যের সিনেট এবং পরে ৪৩২ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ বিষয়ে ব্রিফিং করবেন।

সিনেট এবং হাউস উভয় কক্ষেই রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তারা ট্রাম্পের নীতিগুলোর প্রতি জোরালো সমর্থন দিয়ে আসছে। তবে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরুর পর রিপাবলিকানদের কেউ কেউ ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হয়ে বলছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের বিদেশে সেনা পাঠানো উচিত নয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী